মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

৭ দিনের সাধারণ ছুটি, টেলিভিশনের খবর ঠিক নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে সাত দিনের ছুটি সংক্রান্ত খবর সর্বাংশে মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।

অবশ্য এর আগে সকালে স্বাস্থ্য সেবা বিভাগের বরাতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দশ দিনের সাধারণ ছুটি হতে পারে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রচার হয়।

স্বাস্থ্য সচিব বলেন, এখন পর্যন্ত ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে অনুষ্ঠান চলছে। আমাদের যদি ছুটি প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বছর দেশে করোনা সংক্রমণের পর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোঘণা করা হয়েছিল। সেই ছুটি কয়েক দফা বাড়িয়ে চলে টানা ৬৬ দিন। আর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথাও রয়েছে। তবে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ