মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

উখিয়ায় ছনের গুদামে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা বাজারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ভবনে ছনের গুদামের মধ্যে আকস্মিক এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার খবরে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উখিয়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, পশ্চিম হলদিয়াপালংয়ের মৃত কালুর ছেলে মোস্তাক আহমেদের ছনের গুদামে রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ছন পুড়ে গেছে এবং পার্শ্ববর্তী একটি ওয়ার্কশপেও আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ