মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাদারীপুরে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলা, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। স্বতন্ত্র মেয়রপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌরসভায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনাজদী এলাকার ইউসুফ সরদারের বাড়িতে উঠান বৈঠক করছিলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী সোহেল রানা মিঠু। এ সময় প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৯ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান জানান, আহতদের মধ্যে একজন রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এখন ৮ জন রোগী এখানে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ