মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে মারা গেছেন নারী ও শিশুসহ ৭ জন। আহত হয়েছেন ২ জন। আগুনে নিহতেদের মধ্যে রয়েছে- ১ জন নারী, ২ জন শিশু ও ৪ জন বৃদ্ধ।

সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলে জানিয়েছেন কক্সবাজার জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন বিমানবাহিনীর ১টি টিম, স্থানীয় সেনাবাহিনী, বিজিবিসহ অন্য বাহিনীর সদস্যরা। এছাড়া স্থানীয়রা যুক্ত হয়েছেন আগুন নেভানোর কাজে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ