মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফরিদপুরে শিক্ষককে কান ধরে দাঁড় করানো সেই ওসি বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আমিনুল ইসলামকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে এ বদলি কার্যকর হয়। ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম। সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে স্থানীয় এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। অতি সম্প্রতি একটি প্রেমের ঘটনায় ছেলের বাবা যিনি পেশায় একজন শিক্ষক তাকে থানায় ডেকে এনে পেটানো ও কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পর পরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল। তিনি মধুখালীতে একাই বসবাস করতেন।

ফরিদপুরের পুলিশ সুপার মুহা. আলিমুজ্জামান বলেন, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, তার (ওসি) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড়িয়ে রাখার মতো গুরুতর অভিযোগও এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ