শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আগামীকালের প্রতিবাদ সমাবেশ স্থগিত করলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব ঘোষিত আগামীকালের (১লা এপ্রিলের) কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল চলাকালে এক সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ গণসমাবেশ কর্মসূচির ঘোষণা করেছিলেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়া এবং হরতালের দিন সর্বমোট মাদরাসা ছাত্রসহ ১৭ শহীদ করার প্রতিবাদে এবং ৬ দফা দাবি মেনে নেয়ার দাবিতে এ গণসমাবেশ হওয়ার কথা ছিল।

[caption id="" align="alignnone" width="1440"]May be an image of text that says 'বিশেষ ঘোষণা বেশ্রিক মহামারী করোনা" এর প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল ১ এপ্রিল জাতায় প্রেস ক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গণসমাবেশ স্থৃগিত করা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ' ইসলামী আন্দোলনের ফেসবুক পেজে দেয়া ঘোষণা পত্র।[/caption]

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ জানান, পূর্ব ঘোষিত আগামীকালের সমাবেশ বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে।

নেতৃদ্বয় পরবর্তীতে যে কোন কর্মসূচির জন্যে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি অবিলম্বে সরকারকে ইসলামী আন্দোলন ঘোষিত ৬ দফা মেনে নিয়ে দোষীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ