সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস’র ইন্তেকালে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের একনিষ্ঠ মুহিব্বীন ও যশোর মনিরামপুরের মাদানি নগর মাদরাসার মুহতামিম, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্ততাজ ও রুহানি রাহবার আল্লামা মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক, শাইখুল কোরআন আল্লামা কারী বেলায়েত হোসাইন রাহিমাহুল্লাহ’র সাহেবজাদা হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

শোক বার্তায় তিনি বলেন, ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজন শ্রদ্বেয় ও গ্রহন যোগ্য আলেমে দ্বীন। দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর বিশেষ এক নেয়ামত ছিলেন। আজ তিনি মহান আল্লাহর দরবারে চলে গেছেন।

শোক বার্তায় তিনি আরো বলেন, আল্লামা মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ