শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আম-পুদিনার শরবতে গরমে স্বস্তি মিলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। কাঁচা আম খেতে সবাই পছন্দ করেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা করোনাকালে আমাদের শরীরে খুবই প্রয়োজন। ভিটামিন সি এর কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন সি। গরমের এ সময় শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণে কাঁচা আমে ভরসা রাখুন।

কাঁচা আম বিভিন্ন উপায়ে খাওয়া যায়। তবে সঠিক পুষ্টি উপাদান পেতে এর শরবত খাওয়ার বিকল্প নেই। গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে যেন মুহূর্তেই স্বস্তি মেলে। বিভিন্নভাবে কাঁচা আমের শরবত তৈরি করা যায়। তার মধ্যে সহজ একটি উপায় হলো কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে তৈরি শরবত। পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। চলুন তবে জেনে নেওয়া যাক শরবত তৈরির রেসিপি-

উপকরণ
১. কাঁচা আম ২ থেকে ৩টি
২. পুদিনা পাতা ১০-১২টি
৩. পরিমাণমতো চিনি
৪. স্বাদমতো বিট লবণ
৫. কাঁচা মরিচ
৬. এক লিটার পানি

পদ্ধতি

প্রথমে কাঁচা আমের খোসা ছড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার এতে পুদিনা পাতা, চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ মিশিয়ে নিন। এ মিশ্রণটি ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ব্লেন্ডারে অল্প করে পানি দিয়ে দিয়ে আমের মিশ্রণটি ব্লেন্ড করুন। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে আম পুরো মিহি হয়ে যায়। না হলে খেতে ভালো লাগবে না। বেশি ঘন হলে পানি মিশিয়ে নিতে হবে।

সেক্ষেত্রে পানি বেশি মিশিয়ে নিলে চিনি বা লবণের পরিমাণ সামান্য বেড়ে যেতে পারে। ঠাণ্ডা খেতে চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে খেতে পারেন বা শরবতে বরফকুচি মিশিয়ে নিতে পারেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ