মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

পাবনায় আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলহাজ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আলহাজ শেখ উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের মানিক শেখের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরবেশ শেখের নাতী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গৌরিগ্রাম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় শরবেশ শেখ ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সোমবার (২৯ মার্চ) ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শরবেশ শেখ সভাপতি নির্বাচিত হন। এতে মোসলেম মাস্টার ও তার সমর্থকরা ক্ষুব্ধ হন।

বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত সভাপতি শরবেশ শেখ গ্রুপের লোকজন ঘুঘুদহ পূর্বপাড়া মাঠে কাজ করতে গেলে তাদের সাথে মোসলেম মাস্টার গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলহাজ শেখ ফলাবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলহাজকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত ৫ জনকে সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ