শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জেনে নিন জুমার দিনে গোসলের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমি জেনেছি, জুমার দিন গোসল করা সুন্নত, এখন এর জন্য নির্ধারিত কোনো সময় আছে কি? যদি কেউ দিনের শুরুতে গোসল করে থাকে তাহলে তাতে কি জুমার জন্য গোসলের সুন্নত আদায় হবে না? নাকি পুনরায় গোসল করতে হবে? জানতে আগ্রহী।

উত্তর: জুমার দিন জুমার নামাযের প্রস্তুতি হিসেবে গোসল করা সুন্নত। ফকীহগণ বলেন, জুমার প্রস্তুতি হিসেবে এমন সময় গোসল করা উত্তম যেন উক্ত অযু-গোসল দ্বারাই নামায আদায় করা সম্ভব হয়।

অবশ্য বিশুদ্ধ মত অনুযায়ী জুমার নিয়তে দিনের প্রথম ভাগে গোসল করলেও এর দ্বারা উক্ত সুন্নত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে পুনরায় গোসল করার প্রয়োজন হবে না।

সূত্র: সহীহ বুখারী, হাদীস ৮৭৭; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫০৪৪, ৫০৮০, ৫০৮৭; মুখতারাতুন নাওয়াযিল ১/২০১; আলবাহরুর রায়েক ১/৬৪; শরহুল মুনয়া পৃ. ৫৫; রদ্দুল মুহতার ১/১৬৮

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ