বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বুযুর্গ হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: আব্দুল্লাহ নোমান

আমার এখানে শুধু একটি জিনিসই শেখানো হয়; তাহলো মনুষ্যত্ব। কেউ বুযুর্গ হওয়াকে আবশ্যক মনে করে। আমি মানুষ হওয়া-কে জরুরি মনে করি। মানুষ হতে চাইলে এবং মনুষ্যত্ব অর্জন করতে চাইলে এখানে আসুন।

দেখুন নামাজের তুলনায় ওজুর গুরুত্ব অনেক কম। কিন্তু ওজু ছাড়া নামাজ হয়না। আমার কাজ হলো মানুষকে অজু করানো। (ঠিক তেমনি বুযুর্গির তুলনায় মনুষ্যত্বের গুরুত্ব কম। কিন্তু মনুষ্যত্ব অর্জন ছাড়া বুযুর্গ হওয়া যায়না। আমি মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে বলি।

মনুষ্যত্ব অর্জন করা ফরজ। কিন্তু বুযুর্গ হওয়া ফরজ নয়। কারণ মনুষ্যত্ব অর্জন না করলে সেই ব্যক্তিকর্তৃক অন্য মানুষদের কষ্ট পাওয়ার কারণ হতে পারে। আর আল্লাহওয়ালা নাহলে শুধু নিজের ক্ষতি হয়। ফলে সে দোজখে শাস্তি ভোগ করবে।

আর মনুষ্যত্ব অর্জন করলে অন্য মানুষ তার ক্ষতি থেকে বেঁচে থাকবে। এজন্য আমি প্রকৃত মানুষ বানানোর চেষ্টা করে থাকি। কাউকে বুযুর্গ বানাইনা। আমার আত্মশুদ্ধির মেহনতের পিছনে অন্যতম উদ্দেশ্য হলো, একজন মুসলমান যেনো অপর মুসলমানকে কষ্ট না দেয়। সূত্র: মালফুজাতে হাকিমুল উম্মত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ