বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর গ্রেপ্তারে জমিয়তের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও ময়মনসিংহ জেলা সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ছে জমিয়ত।

রোববার গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

জমিয়তের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বলা হয়, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি একজন বয়োজ্যেষ্ঠ সর্বজন শ্রদ্ধেয় আলেম। সেইসাথে শারিরীকভাবে তিনি অত্যন্ত অসুস্থ। এমন একজন ব্যাক্তির নামে নাশকাতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রীতিমতো দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়, তিনি বৃহত্তর ময়মনসিংহের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্র। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি তিনি। একজন অসুস্থ আলেমে দীনকে এই সিয়াম সাধনার মাসে হীন রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আলেমদের গণগ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়। সেইসাথে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদিসহ গ্রেপ্তারকৃত সকল আলেমদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ