বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ভারতে ২ কোটি ছাড়াল করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মোট সংক্রমণ দুই কোটি ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জন।

করোনা সংক্রমণে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়। আর মৃত্যুতে দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান তৃতীয়।

মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শনাক্ত রোগী নিয়ে সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে ৪ লাখ ৮ হাজার ৮২৯ মৃত্যু নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৩ কোটি ১৫ লাখ ৭৪ হাজার জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ