মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে জুলাই থেকে অনলাইনে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি আগামী জুন মাসের মধ্যে উন্নতি না হলে জুলাই মাস থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

ঢাবির উপ-উপাচার্য বলেন, আগামী জুন মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী পহেলা জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ লক্ষ্যে সব অনুষদের ডিনদের দুই সপ্তাহের মধ্যে অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের জন্য বলা হয়েছে।

ডিনস কমিটির এই সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলেও জানান ড. মাকসুদ কামাল।

-এএ