মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

করোনা থেকে বাঁচতে কুনুতে নাজেলা পড়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী চলছে। চলমান এ মহামারী থেকে বাঁচতে অনেকেই অনেক রকমের আমল করছেন। কিছুদিন পূর্বে দেশ-বিদেশের বিভিন্ন মসজিদে কুনুতে নাজেলার আমল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে করোনা মহামারি থেকে বাঁচতে কুনুতে নাজেলা পড়ার বিধান কি? দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে একটি ফতোয়া প্রদান করেছে।

 

তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য কুনুতে নাজেলা পড়া জায়েজ আছে। ফতোয়ায়ে শামীসহ অন্যান্য ফতোয়ার কিতাবে মহামারী থেকে বাঁচার জন্য কূনুতে নাজেলা পড়ার অনুমতির কথা উল্লেখ আছে।ইমাম সাহেব ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর একটি দোয়া (কুনুতে নাজেলা) পড়বেন। পেছনের মুক্তাদীগণ শুধু আমিন বলবেন। দোয়াটি দেখুন দেওবন্দ থেকে প্রকাশিত ফতোয়ার কপিতে। ফতোয়ার লিঙ্ক: https://drive.google.com/file/d/1UULtL6iTXIAY_GxsBLFwnSHN97RZW46R/view

No description available.

প্রকাশ থাকে যে, শুধু কুনুতে নাজেলার উপর সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং প্রত্যেকেই নিজ নিজ ঘরে তেলাওয়াতে কোরআন ও দুরুদ শরীফের আমল বাড়িয়ে দেবেন। এবং দোয়ায়ে ইউনুসের আমলের সাথে সাথে ইস্তেগফার ও আল্লাহর কাছে মহামারী থেকে বাঁচতে দোয়া করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ