মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আগামী সোমবার প্রকাশিত হচ্ছে বেফাকের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রতিবছরের মতো এবছরও রমজানেই প্রকাশিত হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। আজ শনিবার (৮ মে) আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের।

তিনি জানান, আগামী ২৭ রমজান, সোমবার (১০ মে) দুপুর ২ টায় ফলাফল প্রকাশ করবে বেফাক। এ সময় বেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানিয়েছিলেন, রমজানের ভিতরেই ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা হিসেবে বেফাকের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেফাক পরীক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউনের কারণে ঘরে বসেই ‍মুমতাহীন বা পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০ টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিলো।

উল্লেখ্য, সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় বেফাক পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম। সারাদেশকে ১২টি জোনে ভাগ করা হয়েছিলো। মুমতাহিনগণ নির্দিষ্ট জোনে এসেই দেখতেন পরীক্ষার্থীদের খাতা। কিন্তু করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে এবারও বাড়িতে বসেই খাতা দেখার সিস্টেম চালু করে বেফাক। এরপর চূড়ান্তভাবে নিরীক্ষণ শেষ করে আগামী সোমবার ফলাফল প্রকাশের ঘোষণা দেয় বেফাক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ