সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

নতুন নিয়ম না মানলে কিছু ফিচার আটকে দেওয়ার ঘোষণা হোয়াটসঅ্যাপের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেইসবুকের সঙ্গে ডেটা শেয়ার সংক্রান্ত যে নতুন নিয়ম চালু করছে হোয়াটসঅ্যাপ সেটি বাধ্যতামূলক করবে না কোম্পানিটি। তবে এই শর্তে যারা রাজি হবেন না, তারা সব ফিচার পাবেন না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যারা সম্মতি দেবেন না তারা ভিডিও-অডিও কলে কথা বলতে পারলেও চ্যাট লিস্ট ব্যবহার করতে পারবেন না।

আগামী ১৫ মে আপডেটে সম্মতি দেয়ার শেষ দিন। অনেকেই আশঙ্কা করেছিলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই অ্যাকাউন্ট হাতছাড়া হবে গ্রাহকদের। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে অন্য কথা বলেছেন হোয়াটসঅ্যাপের মুখপাত্র।

তিনি বলেছেন, ‘১৫ মের পর যারা পলিসি আপডেট করবেন না তাদের অ্যাকাউন্ট ডিলিট করবে না কোম্পানি। আমরা পলিসি আপডেটের বিষয়ে আরও কয়েক সপ্তাহ গ্রাহকদের নোটিফিকেশন পাঠাব।’

জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র আরও জানান, ইতিমধ্যেই বেশিরভাগ গ্রাহক তাদের পলিসি আপডেট করেছেন। অনেকেই সময় সুযোগের অভাবে তা করে উঠতে পারেননি।

গত জানুয়ারিতেই গ্রাহকদের উদ্দেশ্যে পলিসি আপডেটের নোটিফিকেশন পাঠায় হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ৮ ফেব্রুয়ারির মধ্যে পলিসি আপডেটের সময়সীমা বেঁধে দেয় কোম্পানি।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, পলিসি আপডেটের পরও আরও সুবিধা হবে গ্রাহকদের। এমনকী ফেইসবুকের সঙ্গে তাদের 'ইন্টিগ্রেশন' কাজে আসবে। যদিও কোম্পানির এই কথায় বিশ্বাস করেননি গ্রাহকেরা। তারা আশঙ্কা করেন, ফেইসবুকের কাছে গ্রাহকদের তথ্য তুলে দেবে হোয়াটসঅ্যাপ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ