মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভর্তি শুরু করেছে দেশের শীর্ষ দুই মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দুই শীর্ষ মাদরাসা ‘জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ’ ও ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর’ ভর্তি শুরু করেছে।

No photo description available.

এক বিজ্ঞপ্তিতে ফরিদাবাদ মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ৭ শাওয়াল ১৪৪২ হি. মোতাবেক ২০ মে ২০২১ ইংরেজি বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সরকারের সকল আইন-কানুন মেনে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করে ফোনে পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে। আর নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৯ শাওয়াল ১৪৪২ হি. মোতাবেক ২২ মে ২০২১ ঈ. শনিবার সকাল ৯ ঘটিকা থেকে। শুক্রবারে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

No photo description available.

এদিকে নারায়ণগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর মাদরাসাও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদরাসার মক্তব বিভাগ থেকে তাকমিল বিভাগ (দাওরায়ে হাদীস) পর্যন্ত নতুন পুরাতন সকল ছাত্রদের ভর্তি কার্যক্রম আজ ২০ মে ২০২১ ইংরেজি বৃহস্পতিবার থেকে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে। তবে এ মাদরাসার আদব ও উলূমুল হাদীসের ভর্তি পরীক্ষা শনিবার হবে। আর ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা হবে রবিবার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ