মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরুর তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ২০ জুন থেকে এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত। এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মুহা. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ৭ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, ‘২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নিয়মেই হবে এ বছরের ভর্তি পরীক্ষা। এ প্রক্রিয়ায় সব আবেদনকারীই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ‘আবেদন প্রক্রিয়া ২০ জুন শুরু হয়ে চলবে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফরমের মূল্য আগের মতোই থাকবে। শিক্ষার্থীরা ইউনিট ভেদে ৬০০ ও ৪০০ টাকা করে ফি দিয়ে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিফট ভিত্তিক পরীক্ষা নেয়া হবে।’

পরীক্ষার তারিখের বিষয়ে আবু হাসান বলেন, ‘পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে তারিখ জানিয়ে দেয়া হবে।’

ডেপুটি রেজিস্টার আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ আগের চেয়ে কিছুটা বেশি চাওয়া হয়েছে। বিস্তারিত পত্রিকায় বিজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।’

-এএ