।।মুফতী যায়েদ মাযাহেরী।।
হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহ. একটি কথা লিখেছেন। যদি তালিবে ইলমরা তা মনে রাখে তাহলে তাদের অনেক ফায়েদা হবে। তিনি বলেছেন, যদি কোনো তালিবে ইলম তিনটি কাজ পাবন্দির সাথে করে তাহলে তার কিতাব বুঝে এসে যাবে। ইবারত যদি হুবহু মনে নাও থাকে তবুও তার কিতাব বোঝার মত যোগ্যতা তৈরি হয়েই যাবে।
আপনি কিতাব পড়লেন, বুঝে পড়লেন, কিন্তু পরে তা মনে থাকল না, ভুলে গেলেন। এই ভোলা কিন্তু ভোলা নয়। পঠিত বিষয় মানুষের মনের কোণে পড়ে থাকে। সময়মত তা মনে পড়ে যায়। প্রয়োজনের সময় তা মনে এসে যায়। অনেক তালিবে ইলম পেরেশান থাকে, আমি পড়ি কিন্তু মনে থাকে না, ভুলে যাই। হযরত সান্ত¡না দিয়ে বলছেন, এই ভুলে যাওয়াতে সমস্যা নেই। সময়মত তা মনে পড়বে। শর্ত হল, তিনটি কাজ পাবন্দির সাথে করতে হবে।
প্রথম কাজ : মুতালাআ
আগামীকাল দরসে যে সবক পড়া হবে তা দরসে যাওয়ার আগেই একবার দেখে যাবে। এই কাজটিকে আমরা ‘মুতালাআ’ বলি। ‘মুতালাআ’ করার এই সুন্দর রেওয়াজটি এখন প্রায় শেষই হয়ে যাচ্ছে। ‘মুতালাআ’ করার সময় কী হয়? ‘মুতালাআ’র সময় মালুমাত আর মাজহুলাতের মাঝে ইমতিয়ায হয়। এটি মুতালাআর একটি বড় ফায়েদা। যেমন আপনি হেদায়া কিতাব পড়ছেন, বলা যায়, হেদায়া কুদূরীর শরাহ। কুদূরী তো আপনি পড়েছেন। কুদূরীর যে মাসআলা আপনার পড়া আছে তা তো পড়া আছেই। এখন নতুন যে কথা হেদায়ায় আসছে, নতুন যে ইবারত ও দলীল আসছে তা আপনার বোঝা বাকি। তো মুতালাআর সময় প্রথমেই ধরা পড়বে যে, এই অংশ আমার জানা আর এই অংশ আমার জানা নেই। কিতাবের এই অংশ আমি বুঝেছি আর এই অংশ আমি বুঝিনি। معلومات আর مجهولات -এর মাঝে تميُّز । এটা মুতালার অনেক বড় ফায়দা।
প্রত্যেক ফন এমনকি প্রত্যেক কিতাব মুতালাআর তরীকা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। নাহু-সরফের কিতাবের মুতালাআর তরীকা ভিন্ন হবে। ইবতেদায়ী মারহালার কিতাবের মুতালাআ এক ধরনের হবে আর উপরের স্তরের মুতালাআ আরেক ধরনের হবে। মুতালাআর সময় আপনাকে দুটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
প্রথম বিষয় হল, ইবারত সহীহ পড়া, আপনি এ‘রাব কী দিচ্ছেন এবং কেন দিচ্ছেন? فعل দিয়ে বাক্য শুরু করেছেন তো فاعل কোথায়? এটা আপনাকে হল্ করতে হবে। যদি جملة اسمية হয় তাহলে এই اسم টি مبتدأ, তো এর خبر কোথায়। যদি এক সপ্তাহ কেউ এভাবে মেহনত করে তাহলে তার এবারত হল্ হয়ে যাবে।
হযরত মাওলানা সিদ্দিক আহমদ বান্দূবী রাহ. শুনিয়েছেন, নাহু-সরফে যদি অনেক বেশি দক্ষতা না-ও থাকে তবুও তরীকামত মেহনত করলে পনের দিনে এবারত সহীহ করা সম্ভব।
এক লাইন এবারত নিন। প্রথম كلمةটি فعل । তো চিন্তা করুন এটি ثلاثى না رباعي مجرد না مزيد فيه? এটি সাত প্রকারের কোন্ প্রকার- صحيح/مهموز/معتل নাকি مضاعف? কোন্টা? এখানে কোনো تعليل হয়েছে না হয়নি? বেশি নয়