সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বাংলাদেশি ব্যবহারকারীদের ‘ইমো’ নিয়ে এলো নতুন সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘ইমো’। সম্প্রতি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ ফিচার নিয়ে এসেছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি হ্যান্ডসেটেই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের আলাদা ইমো অ্যাকাউন্টে লগ ইন ও পরিবর্তন করতে পারবেন।

এই সুবিধাটি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে যুক্ত করা হয়েছে, ফলে একই পরিবারের একাধিক সদস্য আরও স্বাচ্ছন্দ্যে একটি মোবাইল ফোনের মাধ্যমেই প্রত্যেকের নিজস্ব ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, ‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ সুবিধার ফলে ব্যবহারকারীরা এখন একই ডিভাইসে সর্বোচ্চ পাঁচটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ‘মি’ সেটিং পেজে সদ্য যুক্ত হওয়া ‘সুইচ অ্যাকাউন্ট’ ট্যাবে ক্লিক করে এই সুবিধাটি উপভোগ করা যাবে। নতুন অ্যাকাউন্ট সংযুক্তির পর ব্যবহারকারীরা কোনো প্রকার রিস্টার্ট বা পুনরায় লগ-ইনের ঝামেলা ছাড়াই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন। এ ক্ষেত্রে, নতুন অ্যাকাউন্ট যোগ করার সময় অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতে ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হবে।

স্থানীয় চাহিদা অনুসারে নিজেদের পণ্য ও সেবা বাজারে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে ইমো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের ইমো ব্যবহারকারীরা গত বছর ৯৬ বিলিয়নেরও বেশি মেসেজ এবং ২৬ বিলিয়ন অডিও-ভিডিও কল করেছেন।

এমডব্লিউ/