মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মুগদায় শিশু কিশোরদের জন্য নিরাপদ মকতব-হিফজ বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে অবস্থিত মুগদা থানার অন্যতম ‘জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা’। মুফতি হুমায়ুন আইয়ুবের পরিচালনায় নতুন ক্যাম্পাসে উন্নত পরিবেশে পরিচালিত হচ্ছে এ মাদরাসার নিয়মিত দরস। সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভর্তি চলছে এ মাদরাসার তিন বিভাগে। বিভাগ তিনটি হচ্ছে,

১। নূরানী বিভাগ। ২। নাজেরা বিভাগ ৩। হিফজুল কুরআন বিভাগ।

নূরানী বিভাগ: অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের শিশু থেকেই দীনের যোগ্য করে গড়ে তোলা হয়।

নাজেরা বিভাগ: প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের পড়ানো হয়।

হিফজুল কুরআন বিভাগ: হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুন্দর লেহানে তেলাওয়াতে অভিজ্ঞ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের হাফেজে কুরআন হিসেবে গড়ে তোলা হয়।

No description available.

মাদরাসার ভর্তি বিষয়ে মুফতি হুমায়ুন আইয়ুব আওয়ার ইসলামকে জানান, ‘আমাদের মাদরাসায় কোমলমতি শিশুদের অত্যন্ত আদর, স্নেহ ও মায়া-মমতা দিয়ে পড়ানো হয়। আমরা ছাত্রদের নিজের সন্তানের মত মনে করি। তাই বাসায় থেকে যেভাবে বাবার আদর-স্নেহ পায় মাদরাসায় এসেও সে আদর-স্নেহে বেড়ে ওঠে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতির পড়াশোনা রয়েছে এ মাদরাসায়। শিশুদের অত্যন্ত আমানতদারীতার সাথে পাঠদান করানো হয় এখানে। মাদরাসায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত ও রুচিবর্ধক খাবার পরিবেশন করা হয়।’

এ মাদরাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭১৯৫৫৮২৪৭। 

ঠিকানা: জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা, ৫৮/৩১-৫ এম খান টাওয়ার, মদিনাবাগ (ওয়াসা রোড) উত্তর মুগদা, ঢাকা-১২১৪

যাতায়াত: কমলাপুর রেলস্টেশন বা সায়দাবাদ বাস স্টেশন মুগদা মদিনাবাগ (পাগলচাঁদ হোটেল সংলগ্ন)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ