মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ওজন কমাতে লিচু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলছে দেশি ফল লিচুর মৌসুম। বাজারে গেলেই ঝুড়ি ভর্তি লিচু চোখে পড়ে। ছোট-বড় সবারই পছন্দের তালিকায় রয়েছে এই ফলটি। পছন্দের হলেও অনেকেই জানে না লিচুর স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেই রসালো এই ফলের স্বাস্থ্য উপকারিতা।

হজমের সহায়ক লিচুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই লিচু হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যর সমস্যায় লিচু অত্যন্ত উপকারী। পেটের যাবতীয় গোলমাল মেটাতে লিচু খুবই সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসালো এই ফল ভিটামিন সিতে ভরপুর। প্রতিদিনের প্রয়োজনের অ্যাসক্রোবিক অ্যাসিডের পুরোটাই লিচু থেকে পাওয়া যায়। এই কারণে লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায় লিচু।

ব্লাড সার্কুলেশন বাড়ায় লিচুতে থাকা তামা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ায়। রক্তের রোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে দেয় লিচু। লোহিত কণিকা শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। ফলে আমাদের হার্টও ভালো থাকে। রক্তচাপ নিয়ন্ত্রক লিচু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। লিচুর মধ্যে থাকা পটাসিয়াম শিরা ও ধমনীর ওপর চাপ কমাতে সাহায্য করে।

ওজন কমায় লিচুর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার ওজন কমানোর জন্য খুবই উপকারী। লিচুর মধ্যে জলীয় উপাদান প্রচুর এবং ক্যালোরি কম। তাই ওজন কমানোর জন্য লিচু একেবারে আদর্শ ফল। এছাড়াও ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার রয়েছে লিচুতে।

ত্বকের জন্য ভালো লিচু আমাদের ত্বকের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। লিচুর মধ্যে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও মোলায়েম করে তোলে।

-এএ