মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ মে) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ দাবী জানান।

বিবৃতিতে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, গত একবছরের বেশী সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। আল্লাহর অশেষ দয়ায় করোনা মহামারীর নেতিবাচক প্রভাব কাটিয়ে বর্তমানে মানুষের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।কলকারখানা, অফিস-আদালত, দোকানপাট, শপিংমল সবকিছুই খুলে দেয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। এমতাবস্থায় কার্যকর বিকল্প কোনো উদ্যোগ গ্রহন ছাড়াই মাসের পর মাস শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সম্পূর্ণ অযৌক্তিক।

এমতাবস্থায় বিকল্প ব্যবস্থাপনার অপ্রতুলতা এবং শিক্ষার বিকল্পহীনতা এই দুই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ