মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জবিতে পরীক্ষার আগে দুই সপ্তাহ রিভিউ ক্লাস: জবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী জুনে স্বশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়া হবে। তার আগে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে কমপক্ষে দুই সপ্তাহের ক্লাস রিভিউ। তবে সেটি কিভাবে নেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে।

বুধবার (২৮ মে) মুঠোফোনে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সবসময়ই চাই। এখনতো করোনার প্রকট বেড়ে গেছে। সেজন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সেজন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিলো যখনই বিশ্ববিদ্যালয় খুলবে, দুই মাস সমাপ্ত রিভিউ ক্লাস নেয়া হবে। প্রত্যেক ব্যাচ ভিত্তিক ক্লাস নিতে হবে। না হলে ছেলে-মেয়েরা কিভাবে পরীক্ষা দিবে। স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এইসব রিভিউ ক্লাস নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ