মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

নারীদের মাথার চুল কাটার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নারীদের মাথার চুল কি কাটা যাবে? নারীদের মাথার চুল কাটা কি শরীয়তসম্মত? এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে একটি প্রশ্ন করেছিলেন জনৈক ব্যক্তি।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘নবী করীম সাল্লাল্লাহু সালামের স্ত্রীগণ তাদের মাথা থেকে চুল কেটেছিলেন। যার বর্ণনা বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। এ হাদিস মোতাবেক মুসলিম মহিলাদের চুল কাটা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে এ হাদীসের কী ব্যাখ্যা?’

এ প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে বলা হয়, ‘মহিলাদের মাথার চুল কাটা জায়েজ নেই। আজকাল কিছু পাপাচারী ও ফ্যাশনেবল নারীরা তাদের মনমতো জিন্দেগি পরিচালনার নিমিত্তে মাথার চুল কাটে। এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়।’

আর নবী আকরাম সাল্লাল্লাহু সালামের স্ত্রীগণ যে তাদের মাথার চুল কেটেছিলেন সেটা কোন সৌন্দর্যের কারণে ছিল না। বরং রোগের কারণে ছিল।

এর ব্যাখ্যা বিখ্যাত ফতোয়ার কিতাব-এমদাদুল আহকাম, চতুর্থ খন্ড (৩৫৪ থেকে ৩৫৭ পৃষ্ঠা পর্যন্ত) ও মাকতুবাতে ইলমিয়্যাহর (৫৭ থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত) মাঝে রয়েছে। যাদের অতিরিক্ত জানার প্রয়োজন তারা এ দুই কিতাবের মাঝে বিস্তারিত দেখে নিতে পারেন।

দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়া লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/clothing-lifestyle/600176

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ