মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পহেলা জুলাই থেকে সশরীরে সব সেমিস্টারের পরীক্ষা নিবে ঢাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা স্নাতক ও স্নাতকোত্তর ১৫ জুন থেকে এবং অন্যান্য সেমিস্টারের পরীক্ষা পহেলা জুলাই থেকে সশরীরে নেয়া শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। সেই সাথে করোনার কারণে শিক্ষার্থীদের একডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ৬ মাসের সেমিস্টার চার মাস এবং কোর্স পদ্ধতিতে এক বছরের পরিবর্তে ৮ মাস করার সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকার কোনো রোডম্যাপ ছাড়া বছরজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনার দাবি করেন তারা। আবাসিক হল না খুলে কোনো রকম পরীক্ষা না নেয়ার আহবান জানান ছাত্রনেতারা।

এদিকে, নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যায়লের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা।

-এটি