বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাইজেরিয়ায় নিষিদ্ধ হলো টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষুদেব্লগ টুইটার বন্ধ করে দিতে মোবাইল ফোন নেটওয়ার্কগুলোকে নির্দেশ দিয়েছে নাইজোরিয়া সরকার। এতে শনিবার (০৫ জুন) আফ্রিকান দেশটির মোবাইল ফোন ব্যবহারকারীরা টুইটারে ঢুকতে সমস্যায় পড়ছেন।

বিবিসির খবরে বলা হয়, তবে কিছু ওয়াই-ফাই নেটওয়ার্কে এখনও টুইটার ব্যবহারের সুযোগ আছে। এর আগে টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরীয় সরকার। দেশটির কর্পোরেট অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে টুইটার বলে সরকারের তরফে অভিযোগ দেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞাকে গভীর উদ্বেগের বলে মন্তব্য করেছে টুইটার। দ্য অ্যাসোসিয়েশন অব লাইসেন্সড টেলিকমিউনিকেশনস অপারেটরস অব নাইজেরিয়া (অ্যালটন) জানিয়েছে, টেলিকম আইন, লাইসেন্স পাওয়ার শর্ত এবং জাতীয় স্বার্থের বিবেচনায় সরকারি নির্দেশনা মানা হয়েছে।

তবে অফলাইন ও অনলাইনে যোগাযোগের অধিকার সুরক্ষার বিষয়ে জাতিসংঘের অবস্থানকে স্বাগত জানাচ্ছে অ্যালটন। বিবিসির নাইজেরীয় প্রতিনিধি মিয়ানি জোনস বলেন, দেশের যোগাযোগের অন্যতম একটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করে দেওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক।

নিয়ম লঙ্ঘনের অভিযোগে আফ্রিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি পোস্ট মুছে দিয়েছিল টুইটার। এরপরেই নাইজেরীয় সরকারের কাছ থেকে এমন পদক্ষেপ এসেছে।

বুহারির পোস্টে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া মার্কিন সামাজিকমাধ্যমটির ‘দ্বিমুখী নীতিরও’ সমালোচনা করেছিলেন মোহাম্মদ বুহারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ