রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আব্দুল আহাদ (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকাল সোয়া ৬টায় তার মৃত্যু হয়।

জানা যায়, আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, সোমবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল আহাদ। অসুস্থ অবস্থায় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আহাদের বিরুদ্ধে সিলেটের কাফরুল থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নং-১২৪/১৭।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ