রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়েছে মানুষ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনও সাফল্য নেই।’

শুক্রবার (১১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী নিজেই বৃহস্পতিবার বলেছেন, অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে তা কেউ বলতে পারছে না।’

প্রসঙ্গত, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।’ তবে কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ- ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনও উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।’

জিএম কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।’

জাপা চেয়ারম্যান মনে করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা আটকা পড়েছে। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে বলে জানান জিএম কাদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ