বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি নারীদের স্বাধীনভাবে একা বসবাসের অনুমতি দিলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এখন থেকে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা মহিলারা বাবা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই পছন্দের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এরকম একটি আইনের অনুমোদন দিয়েছে। বুধবার স্থানীয় গণমাধ্যমে খবরটি প্রথম প্রকাশ হয়েছে।

এই আইনের ফলে সৌদি আরবের নারীরা পুরুষ অভিভাবকের অনুমিত ছাড়াই আলাদা একটি বাড়িতে স্বাধীনভাবে একা বসবাস করতে পারবেন।

সৌদি আরবে দীর্ঘদিন ধরে যে রীতি প্রচলিত আছে, তাতে মহিলারদের অবশ্যই একজন পুরুষ অভিভাবকের অধীনে থাকতে হয়। অর্থাৎ দেশটির সব মহিলার একজন পুরুষ অভিভাবক থাকবেন; তিনি হতে পারেন তার স্বামী, ভাই, ছেলে, বাবা অথবা চাচা।

দেশটির বিচারক কর্তৃপক্ষ শরিয়া আদালতের ১৬৯ ধারার ‘বি’ অনুচ্ছেদ বাতিল করেছে। ওই বিধান অনুসারে অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও প্রাপ্ত বয়স্ক বিধবা মহিলাদের অবশ্যই একজন পুরুষ অভিভাবকের হেফাজতে থাকতে হতো।

নতুন আইনে বলা হয়েছে, ‘একজন প্রাপ্ত বয়স্ক মহিলা কোথায় থাকবেন সে ব্যপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার তার রয়েছে। কোনো মহিলা কেবল তখনই অভিভাবকের অধিনে থাকতে বাধ্য হবে যখন তার বিরুদ্ধে কোনো অপরাধে জরীত থাকার প্রমাণ পাওয়া যায়।’

আইনটিতে আরো বলা হয়েছে, যদি কোনো মহিলা দণ্ডপ্রাপ্ত হয় তবে সাজার মেয়াদ শেষ হলে কারাগার থেকে তাকে অভিভাবকের হাতে সোপর্দ করা হবে না।

এ বিষয়ে আইনজীবী নায়েফ আল-মানসি গাল্ফ নিউজকে বলেছেন, নতুন এই আইনের ফলে পরিবারগুলো তাদের মেয়েদের বিরুদ্ধে আর মামলা করতে পারবেন না যারা বসবাসের জন্য নিজেদের পছন্দকে প্রাধান্য দিয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে সৌদি সরকার ১৮ বছর বা তার বেশি বয়সী মহিলাদের অভিভাবকের অনুমতি ছাড়াই আইডি কার্ডের নাম পরিবর্তনের সুযোগ দিয়েছিল।

এরআগে ২০১৯ সালের আগস্ট মাসে সৌদি আরব মহিলাদের ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই ২১ বছরের বেশি বয়সীর পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং ইচ্ছে মতো পছন্দের জায়গায় ভ্রমণের অনুমতি পাবেন। সূত্র : সিয়াসাত ডেইলি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ