মুফতি আব্দুর রহমান: বর্ণনাকারীর সংখ্যা ও তাদের গুণাগুণের হিসেবে হাদীসের অনেক প্রকার রয়েছে। হাদীস শক্তিশালী হওয়া ও দুর্বল হওয়া এসব প্রকারের উপর নির্ভর করে। হাদীস প্রধান্য পায় এসবের উপর। আজ আমরা হাদীসের প্রকার সম্পর্কে জানব।
বর্ণনাকারীর সংখ্যা ও তাদের গুণাগুণের হিসেবে হাদীস দুই প্রকার।
এক. হাদীসে মুতাওয়াতির : الحديث المتواتر : ما رواه عدد كثير تحيل المادة تواطؤهم على الكذب
অর্থ : হাদীসে মুতাওয়াতের ঐ হাদীস যার বর্ণনাকরীর সংখ্যা এত বেশি যে, তাদের মিথ্যার উপর ঐকমত অসম্ভব।
الحديث المتواتر চার প্রকার :
১. تواتر الإسناد : وهو أن يروي الحديث من أول الإسناد إلى آخره جماعة يستحيل اجتماعهم على الكذب
অর্থাৎ যে হাদীস বর্ণনাকারীদের সংখ্যা হাদীসসূত্রের প্রতিটি স্তরে এতো বেশি যে, তাদের সবাই একটি মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। যেমন : مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ । ইমাম মুসলিম (রহঃ) এর ভাষ্য মতে হাদীসটি দুইশত সাহাবী হতে বর্ণিত হয়েছে।
২. تواتر الطبقة : هو شيئ ينقله أهل المشرق والمغرب عن أمثالهم جيلا جيلا
অর্থাৎ প্রজন্মগত সূত্র তথা ‘প্রত্যেক প্রজন্ম’ তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে প্রাপ্ত হাদীস এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন: কুরআন মাজিদ নবী সা. এর যুগ থেকে প্রজন্মের পর প্রজন্মের ধারায় প্রাপ্ত গ্রন্থ। এর সূত্র উল্লেখ করা বা এর সম্পর্কে জিজ্ঞাসা করারও প্রয়োজন নেই। تواتر الطبقه এর অপর নাম تواتر الفقهاء।
৩. تواترا لعمل : وهو أن يعمل به في كل قرن من عهد صاحب الشريعة إلى يومنا هذا جم غفير من العاملين بحيث يتسحيل عادة تواطؤهم على كذب وغلط .
অর্থাৎ যে আমল বা ইবাদত নবী সা. এর যুগ থেকে বর্তমান পর্যন্ত এমনভাবে পালিত হয়ে আসছে যা মিথ্যা বা ভুল আক্ষ্যায়িত করা অসম্ভব। যেমন : অজুর সময় মিসওয়াক করা।
৪. تواتر قدر المشترك : وهو ما تختلف فيه ألفاظ الرواة بأن يروي قسم منهم واقعة. وغير واقعة أخرى
অর্থাৎ যে হাদীসের শব্দ ও সূত্রের মাঝে ভিন্নতা আছে, তবে বিষয়বস্তু এক ও অভিন্ন। যেমন: কেউ বলল, হাতেম একশত দিনার দান করেছে, আরেকজন বলল, হতেম একশত দেরহাম দান করেছে। আরেকজন বলল, হাতেম একশত ঘোড়া দান করেছে। এক্ষেত্রে যদিও তাদের প্রত্যেকের কথায় ভিন্নতা রয়েছে, তবে একটি বিষয়ে সকলে একমত। আর তা হচ্ছে, হাতেম তার কিছু সম্পদ দান করেছে। تواتر قدر المشترك এর অপর নাম التواتر المعنوى। এই হিসেবে الحديث المتواتر দুই প্রকার :
১. التواتر اللفظي :
التواتر اللفظي : هو ما تواتر لفظه ومعناه .
অর্থ : التواتر اللفظي : যা শব্দ ও অর্থ উভয় দিক থেকে মুতাওয়তির। التواتر اللفظي আবার তিন প্রকার। ১. تواتر الإسناد ২. تواتر الطبقه ৩. تواتر العمل
২. التواتر