মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

২০টি চারা রোপণ করলেই পরীক্ষায় পাবে অতিরিক্ত ২০ নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জয়বায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল বলেছেন, গাছ লাগাতে সরকার শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। যেসব শিক্ষার্থী ২০টি চারা রোপণ করবে তারা পরীক্ষায় অতিরিক্ত ২০ নম্বর পাবে।

‘টেন বিলিয়ন ট্রি সুনামি প্লান্টেসন প্রজেক্ট’ নামে এ বিষয়ে পার্লামেন্টে একটি আইন পাশ করা হচ্ছে যার লক্ষ্য যুবকদের এই প্রকল্পে সম্পৃক্ত করণ।

মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান পরিচ্ছন্ন এবং সবুজ পাকিস্তানের যে লক্ষ্য স্থির করেছেন তার অংশ হিসেবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা যেনো তাদের কোর্স শেষ হওয়ার আগেই কমপক্ষে ২০টি করে গাছ রোপন করে সেই প্রচেষ্টা করা হচ্ছে।

গত সপ্তাহে ইসলামাবাদে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের জড়িত হবার বিষয়ে জোড় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানের সবেচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। পরিবেশ রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার।

প্রস্তাবিত প্রকল্পটির ব্যাখ্যা দিতে গিয়ে গুল বলেন, শিক্ষাব্যবস্থার অংশ হিসাবে শিক্ষার্থীদের গাছ লাগানোর জন্য অতিরিক্ত নম্বর দেয়া হবে; জাতীয় ক্যাডেট কর্পস প্রোগ্রামের আওতায় যেভাবে অতিরিক্ত নম্বর যোগ করা হয় এটা হবে তার অনুকরণে।

তিনি বলেন, এই আইনটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ২০ টি চারা রোপণ বাধ্যতামূলক করবে এবং বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনগুলি সম্ভাব্য বৃক্ষরোপণ স্থান সনাক্ত করতে সহায়তা করবে।

মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় প্রতি বছর কয়েক মিলিয়ন চারা রোপণ করা যেতে পারে, যা দেশের ভবিষ্যত এবং আগত প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হিসাবে টিকে থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ