বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


দেশের যে জেলাগুলো এখনও রয়েছে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ৪৫টি জেলা এখন করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ হিসাবে দেশের দুই-তৃতীয়াংশের বেশি জেলাই করোনা সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত অনুযায়ী, শনাক্তের হার ১০ শতাংশে পৌঁছালে তা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।

গত এক সপ্তাহের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, এসব জেলায় শনাক্তের হার ১০ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকছে। উচ্চ সংক্রমিত জেলাগুলোকে স্বাস্থ্য বিভাগ 'এ', 'বি' ও 'সি' তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে। 'এ' ক্যাটাগরির ১০ জেলায় শনাক্তের হার ৩০ থেকে ৪০ শতাংশ। এর মধ্যে একমাত্র পিরোজপুর ছাড়া বাকি ৯ জেলা সীমান্তবর্তী।

সীমান্তবর্তী ৩০ জেলার মধ্যে ২১টিই উচ্চ ঝুঁকিতে রয়েছে। তবে রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ বিভাগের দুই জেলায় শনাক্তের হার ৪২ শতাংশের বেশি। 'বি' ক্যাটাগরির ১৪টি জেলায় শনাক্তের হার ২০ থেকে ২৯ শতাংশের মধ্যে এবং 'সি' ক্যাটাগরিতে থাকা ২১ জেলায় শনাক্তের হার ১০ থেকে ১৯ শতাংশ। এত দিন সংক্রমণের শীর্ষে থাকা ঢাকা এখন রয়েছে মধ্যম ঝুঁকিতে। গত এক সপ্তাহে এখানে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতাত্ত্বিক পর্যালোচনায়ও শনাক্ত ও মৃত্যুর হার বৃদ্ধির তথ্য উঠে এসেছে। করোনার ২৩তম সপ্তাহের রোগতাত্ত্বিক পর্যালোচনা গতকাল শনিবার শেষ হয়েছে। আগের সপ্তাহের তুলনায় পরবর্তী সপ্তাহে রোগতাত্ত্বিক সূচকে কী পরিবর্তন হয়, তা এই পর্যালোচনায় উঠে আসে। নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যু- এই চারটি সূচক এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। এ হিসাবে ২২তম সপ্তাহের সাপেক্ষে ২৩তম সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে ২ দশমিক ৪৩ শতাংশ। শনাক্তের হার বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ, সুস্থতার হার বেড়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, করোনার ভারতীয় ধরন 'ডেলটা ভ্যারিয়েন্ট' শনাক্ত হওয়ার পর সীমান্তের জেলাগুলোতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। ঈদে যাতায়াতের ফলে অন্য জেলাগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী কয়েকটি জেলায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না কোনো কোনো হাসপাতালে। জেলা-উপজেলা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সীমান্তের সাত জেলায় গত মে মাসে লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদà¦