।।মাসুম আবদুল্লাহ।।
সরকারী-বেসরকারী সাধারণ শিক্ষাব্যবস্থার শিক্ষাবর্ষ জানুয়ারী থেকে ডিসেম্বর। অপরদিকে বাংলাদেশ ও পাক-ভারতসহ বিশ্বের অনেক দেশের প্রায় সকল কওমী মাদরাসার শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রজব। বা রমজান। যা হিজরী শিক্ষাবর্ষ নামে পরিচিত। এ হিসেবে ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষ শুরু হয়েছে গত ২৪ মে ঈদের দিন থেকে। যদিও প্রাতিষ্ঠানিক ব্যতিব্যস্ততা শুরু হয়েছে ১৮/১৯ মে ২০২১ থেকে।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে সবকিছু থমকে থাকলেও মাদরাসাগুলোর কার্যক্রম চলছে নিজ গতিতে। স্বাভাবিক গতিতে না হলেও সীমিত পরিসরে। অফলাইন বা অনলাইনে। আমরা এখন নতুন শিক্ষাবর্ষে আছি। নতুন বছরে প্রতিনিয়তই আমরা নতুন কিছুর সঙ্গে পরিচিত হই। নতুন অনেক কিছুই বরণ করে নেই। বিশেষত আমাদের শিক্ষার্থীরা। তাদের জীবনে নতুন বছর মানে জীবনের নতুন অধ্যায়। নয়া ধাপ। নতুন পড়াশোনা। নতুন অনুভূতি। নয়া স্বপ্ন। নতুন শিক্ষক নব আঙ্গিনাসহ নতুনের ছড়াছড়ি।
নতুন বছরে প্রতিজন শিক্ষক-শিক্ষার্থীরই কম-বেশি নতুন প্ল্যান ও কর্মসূচি থাকে। যেগুলোর কোনোটি ঠিক। আবার কোনোটি হয়ত বেঠিক। কোনোটি বিবেচ্য। আবার কোনোটি অবিবেচ্য। হয়তবা পুনঃবিবেচ্য। নতুন বছরে একজন আদর্শ ছাত্রের কী ধরনের সিদ্ধান্ত নেয়া উচিৎ? সিদ্ধান্ত গ্রহণে তার করণীয়-বর্জনীয় কি? সার্বিক বিবেচনায় তার দায়িত্ব ও কর্তব্য কি? এ সংক্রান্ত দু’চারটি কথা ক্ষুদ্র পরিসরে আরজ করছি।
নিজেকে চিনুন-জানুন
আমাদের সমাজে প্রত্যেক মানুষ তার কাজ ও পেশা দিয়ে পরিচিত হয়ে থাকেন। তার কাজ-পেশার দ্বারাই তিনি সম্মানিত বা অবহেলিত হয়ে থাকেন। যে কৃষি কাজ করে তিনি কৃষক বা কৃষাণ। যে মজুরি নিয়ে কাজ করে তিনি দিন মজুর। আর যে শ্রম দেয়—তাকে আমরা শ্রমিক বলি। যে ব্যবসা করে তাকে আমরা ব্যবসায়ী নামে ডাকি। যে আইন নিয়ে আছেন তিনি আইনজীবি। যিনি গবেষণা করেন তাঁকে আমরা গবেষক বলি। সুতরাং যারা একাজগুলো করেন না, তাদের নাম ভিন্ন কিছু। একাজগুলো করলেই কেবল তাদের নাম এগুলো। এ নামেই তারা পরিচিত। নতুবা তাদের নাম অন্য কিছু। যে যে কাজ করে সে অনুযায়ী তাকে নাম দেয়া হয়। বা তার নাম পড়ে যায়। সে অনুপাতে তার মূল্যায়ন বা অবমূল্যায়ন করা হয়। তদ্রুপ, যে ইলমে ওয়াহী তথা দীনি জ্ঞান অর্জন করেন তাকে আমরা তালিবুল ইলম বা ছাত্র-শিক্ষার্থী বলি।
আপনার পরিচয় তখনই তালিবুল ইলম হবে—যখন আপনি ইলম তলব করবেন। দীনি জ্ঞান শিখবেন। চর্চা করবেন। শুধু মাদরাসায় ভর্তি হওয়ার দ্বারা বাহ্যত হয়ত আপনার এ নাম দেয়া যেতে পারে। কিন্তু প্রকৃত অর্থে আপনি তাল