মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাদীসে মারদুদ কি সবসময়ই অগ্রহণযোগ্য; কী বলেন হাদিস বিশারদগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুর রহিম: হাদীস কাকে বলে ও কত প্রকার। তার পরিভাষাসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজ  আলোচনা করা হবে الحديث المردود বা অগ্রহণযোগ্য  হাদীস নিয়ে।

الحديث المردود বা হাদীস গ্রহণযোগ্য না হওয়ার কারণ দুটি। এক. سقط من الإسناد অর্থাৎ সনদ থেকে রাবী বাদ পড়ে যাওয়ার কারণে।
২. طعن في راوٍ অর্থাৎ রাবীর ব্যাপারে অভিযোগ থাকার কারণে।

سقط من الإسناد দুই প্রকার: ১. سقط واضح অর্থাৎ সনদ হতে রাবী বাদ পড়ার বিষয়টি স্পষ্ট। যে কেউ তা বুঝতে পারে। যেমন রাবীর যার থেকে হাদীস বর্ণনা করছেন তার মৃত্যু রাবীর জন্মেরও অনেক পূর্বের।
২. سقط خفي অর্থাৎ সনদ থেকে রাবী বাদ পড়ার বিষয়টি অভিজ্ঞ কোন মুহাদ্দিস ছাড়া বুঝা যায় না।

سقط ظاهر হিসেবে الحديث المردود চার প্রকার।

১. الحديث المعلَّق: هو ما حذف من مبدأ إسناده راوٍ فأكثرمع التوالى

অর্থ : হাদীসসূত্রের শুরুর দিকের এক বা একাধিক বর্ণনাকারী লাাগাতার বাদ পড়ে গেলে সে বর্ণনাকে الحديث المعلَّق বলে।

২. الحديث المرسل: هو ما سقط من آخر الإسناد مَن بعد التابعى

অর্থ : হাদীসসূত্রের শেষাংশ থেকে সাহাবী বা রাসূল সা. এর নাম বাদ পড়লে সে বর্ণনাকে الحديث المرسل বলে।

المرسل দুই প্রকার : ১. مرسل التابعي অর্থাৎ কোন তাবেয়ী সাহাবীর নাম বাদ দিয়ে হুজুর সা. এর বরাতে হাদীস বর্ণনা করা।
২. مرسل الصحابي অর্থাৎ কোন সাহাবী হুজুর সা. এর নাম বাদ দিয়ে হাদীস বর্ণনা করা।

৩. الحديث المعضل: هو سقط من الإسناد إثنين فصاعدا مع التوالى

অর্থ : হাদীসসূত্রের মাঝখান থেকে লাগাতার একাধিক বর্ণনাকারীর নাম বাদ পড়ে গেলে সে বর্ণনাকে الحديث المعضل বলে।

৪. الحديث المنقط: هو ما لم يتصل إسناده على أي وجه كان انقطاعه.

অর্থ : যে হাদীসের সনদ মুত্তাসিল নয়, চাই তা যে কোন ভাবেই হউক না কেন সে বর্ণনাকে الحديث المنقطع।

سقط خفي হিসেবে الحديث المردود দুই প্রকার।

১. الحديث المدلس: هو ما رواه راوٍممن لم يتحدث به وقدعرف لقائه اياه بلفظ يوهم السماع منه وقد سقط راوٍ من بينهما من السند

অর্থ : যে বর্ণনাকারী এবং তার উস্তাদের মাঝে সাক্ষাৎ হয়েছে তা মুহাদ্দিসগণের নিকট সুবিদিত এবং রাবী এমন শব্দে (যেমন : عَنْ শব্দে) হাদীসটি রেওয়ায়েত করেন যে, মনে হয় তা তার ওস্তাদ থেকে শুনেছেন, কিন্তু বাস্তবে তিনি হাদীসটি শনেননি- মাঝে একজন রাবী বাদ দিয়েছেন। এমন বর্ণনাকে الحديث المدلس বলে। অন্য শব্দে বলা যা, যে বর্ণনায় রাবীর নাম গোপনে বাদ দেয়া হয় তাকে الحديث المدلس বলে।

التدليس তিন প্রকার: ক. تدليس الإسناد : وهو أن يروي الراوي عمن قدسمع منه مالم يسمع منه من غير أن يذكر أنه سمعه منه.

অর্থাৎ, রাবী নিজের উস্তাদকে বাদ দিয়ে উপরের রাবীর