রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিভিন্ন অপরাধে ডিএনসিসির পাঁচ কর্মী চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন অপরাধে গত পাঁচ মাসে পাঁচজন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা ডিএনসিসিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ডিএনসিসির সচিব দফতর সূত্র জানায়, সুশাসন প্রতিষ্ঠায় এই পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, দায়িত্বে অবহেলা এবং দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল। এখন থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ওপর আরও নজরদারি রাখা হবে বলে জানা গেছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, মাদকদ্রব্য বহনের অভিযোগে গত ৪ জুন ডিএনসিসির পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী (গাড়িচালক) হোসেন মিয়াকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত ২৩ মে দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের (অঞ্চল-৫) দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী ফরিদ হোসেন হাওলাদারকে চাকরিচ্যুত করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী সাগরকে চাকরিচ্যুত করা হয়।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সম্পত্তি বিভাগের কর্মী (উচ্ছেদ শ্রমিক) আব্দুর রাজ্জাককে এবং গত ১০ জানুয়ারি একই অভিযোগে অঞ্চল-৭-এর মশককর্মী হাসিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ