রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিরপুরে জলাবদ্ধতায় দায়ী মেট্রোরেল কর্তৃপক্ষ: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুর এলাকার জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা করেনি। ফলে মেট্রোরেলের আশপাশের লোকজনকে জলাবদ্ধতা, পরিবেশ দূষণসহ নানাবিধ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ড্রেন ও ফুটপাত সচল রেখে মেট্রোরেলের কাজ চালু রাখার কথা থাকলেও বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই ড্রেন ও রাস্তা সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে না। মেট্রোরেল-সংলগ্ন রাস্তা ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সঠিকভাবে কাজ করতে হবে। এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত মেট্রোরেলের চলমান কাজ মনিটর করা হবে। এ বিষয়ে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। জনগণের সহায়তায় এই কাজ অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ