মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকরা সহায়ক শক্তি: সিইসি নুরুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোন ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

তিনি বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে, কোনভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না।

বুধবার (১৬ জুন) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটে কোনো অনিয়ম হলে প্রার্থীদের আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার।

এদিকে, এর আগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন এবং রামগতি ও কমলনগরের ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি আর অপর ইউপি নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ