মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইসরায়েলের নতুন জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নতুন গঠিত জোট সরকারের বিরুদ্ধে দেশটির আইনসভা নেসেটে দুইটি পৃথক অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের গঠিত মন্ত্রিসভার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়।

প্রথম প্রস্তাবটি ক্ষমতা থেকে সম্প্রতি বিদায় নেয়া বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দলের পক্ষ থেকে আনা হয়েছে। প্রস্তাবে বলা হয়, 'মিথ্যা ও জনগণকে ধোকা দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং তার প্রতি জনগণের কোনো সম্মতি নেই।'

নেসেটে লিকুদের চেয়ারম্যান মিকি জোহার এই অনাস্থা প্রস্তাব দাখিল করেন। সোমবার নেসেট সদস্য ওফির আকুনিস এই প্রস্তাব উত্থাপন করবেন।

অপরদিকে শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজমের উদ্যোগে পৃথক আরেকটি অনাস্থা প্রস্তাব আনা হয়।

এতে বলা হয়, 'ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যারা মনে করছেন ইহুদি ধর্ম বাধা ও অতিরিক্ত বোঝা, যা সরানো প্রয়োজন।'

সূত্র: জেরুসালেম পোস্টে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ