মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ৪ বছর সুচিকিৎসা না পাওয়ায় খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ভাটারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা ভালো না। এ অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম এসময় আরোা বলেন, আপনারা জানেন, করোনা হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ চার বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। এসবের মধ্যে তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে।

এছাড়া তার পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে। এসব কটি মিলিয়ে উনার শারীরিক অবস্থা ভালো না। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বলেও জানান মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে দুপুরে দলীয় এ কর্মসূচিতে বিএনপি মহাসচিব এসব কথা জানান। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ এলাকায় গাছের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দশ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো ঐ হাসপাতালেই চিকিৎসা চলছে খালেদা জিয়ার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ