মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

তালেবানের সঙ্গে যুদ্ধে আফগান সেনাবাহিনীর বিশেষ ইউনিটের ২৩ কমান্ডো নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সঙ্গে সংঘর্ষে আফগানিস্তানে সেনাবাহিনী বিশেষ ইউনিটের ২৩ সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে ‘দৌলত আবাদ’ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং অপারেশন) শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৩ কমান্ডো নিহত এবং ছয় পুলিশ সদস্য আহত হয়।

সূত্র জানায়, সংঘর্ষের পর নিরপত্তা বাহিনী দৌলত আবাদ জেলা কেন্দ্র থেকে পিছু হটে ফারিয়াব প্রদেশের কারামকোল জেলায় অবস্থান নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলত আবাদ জেলা কেন্দ্র তালেবান দখল করে নেয়।

তালেবানের সঙ্গে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং তুরস্কে প্রশিক্ষণ নেওয়া সোহরাব আজিমি নামে বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছে। তিনি আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র অবসরপ্রাপ্ত জেনারেল জহির আজিমির ছেলে। জহির আজিমি তালেবানের সঙ্গে সংঘর্ষে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার ছেলে শহীদ হওয়ায় তিনি গর্বিত।

তিনি বলেন, তার ছেলে এবং তার সহকর্মীরা গর্ব এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেছে। দেশ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ