মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পুতিনকে বাইডেনের সানগ্লাস উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্মেলন শেষ হয়েছে।

স্থানীয় সময় বুধবার নির্ধারিত সময়ের কিছু আগেই তিন ঘণ্টার মধ্যে দুই নেতার আলোচনা শেষ হয়। কিছু বিষয়ে একমত পোষণ করলেও দুই দেশের মধ্যে আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে বলে বিবিসি তাদের খবরে জানিয়েছে।

সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, দুজনের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে তা প্রতিশোধমূলক নয়। তিনি আরো বলেন, রাশিয়া নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাইডেন একজন অভিজ্ঞ কূটনীতিজ্ঞ ছিলেন।

জানা গেছে, পুতিনের জন্য বাইডেন সানগ্লাস ও ক্রিস্টালের তৈরি বাইসনের শিল্পকর্ম উপহার হিসেবে নিয়ে আসেন। তবে পুতিন বাইডেনকে কোনো উপহার দিয়েছেন কি না, তা জানা যায়নি। ২০১৮ সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফুটবল উপহার দিয়েছিলেন পুতিন।

বাইডেন ও পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তারা দুই দেশের রাজধানীতে রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনবেন বলেও জানিয়েছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া মধ্যস্থতা করেছিল বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এরপর গত মার্চ মাসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ