মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকৌশলীর বালিশের নিচ থেকে মিলল লাখ লাখ রুপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিহারে দুর্নীতিবিরোধী সেলের কর্মকর্তারা বিপুল ভারতীয় রুপিসহ এক দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন। তার কাছে মিলেছে ঘুষ নেওয়া লাখ লাখ রুপি।

গ্রেফতারকৃত প্রকৌশলীর নাম রামচন্দ্র পাসওয়ান।

গালফ নিউজের খবরে বলা হয়, ঠিকাদার বাবলু কুমারের কাছে প্রকৌশলী রামচন্দ্র পাসওয়ান ৮০ হাজার রুপি ঘুষ দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়। সড়কের একটি প্রকল্পের বিলের ফাইল ছাড় করার জন্য এ অর্থ দাবি করা হয়। ঠিকাদার সামান্য কিছু রুপি উপহার হিসেবে দেওয়ার কথা বললেও প্রকৌশলী রামচন্দ্র পুরো প্রজেক্টের ১.৫ শতাংশ অর্থ দাবি করে বসেন। ফলে বাধ্য হয়ে ৯ জুন ঠিকাদার লিখিত অভিযোগ জানান।

তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় পাটনার পূর্ব ছাপারান জেলায় দুর্নীতিবিরোধী গোয়ান্দারা ওই প্রকৌশলীর ফ্ল্যাটে হানা দেয়। ঘণ্টাব্যাপী এ অভিযানে ১১ লাখ রুপি উদ্ধার করা হয়, যা লুকানো ছিল বিছানার বালিশের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা গ্রেফতারের পর ওই প্রকৌশলীকে জেলে পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। আমরা পাটনা এবং অন্য শহরে থাকা তার মালিকানাধীন বাসায় অভিযান চালাচ্ছি।

সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে ৯১৮ সরকারি কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৬০ জনের বেশি কর্মকর্তা সাজা পেয়েছেন আর বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ জনের সম্পদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ