মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম ও ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ছাত্রদল। কিছুদূর গেলেই পুলিশ পেছন থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশকে উল্টো ধাওয়া করে ছাত্রদল নেতাকর্মীরা। ঘটনার কিছুক্ষণ পরে নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলাবাহিনী মোতয়ানে করা হয়। এই ঘটনায় পুলিশ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলটির দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, চট্টগ্রামও ময়মনসিংহে হামলার প্রতিবাদে বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কিছুক্ষণ পরে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ