মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফিলিস্তিনিদের খাদ্য ও শিক্ষা উপকরণ সহায়তা তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের জন্য ১০ ট্রাকভর্তি খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইসরায়েলি নিপীড়নের শিকার ভুক্তভোগীদের সহায়তা করতে বছরব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হবে। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

তার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক মিসরে গিয়ে গাজায় সহায়তা ত্বরান্বিত করার জন্য অসংখ্যবার বৈঠকে বসেন। ইতোমধ্যে ফিলিস্তিনিদের চাওয়া অনুযায়ী দুটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, কায়রো থেকে ১০ ট্রাকভর্তি সহায়তা দ্রুত ফিলিস্তিনে পৌঁছে দেওয়া হবে।

তার্কিশ রেড ক্রিসেন্ট ইসরাইলি হামলায় আহতদের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান কিনিক।

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের সহায়তা করে যাব। ১০ ট্রাকের মধ্যে ছয়টিতে রয়েছে দুই হাজার ফুড পার্সেল এবং বাকিগুলোতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া শিক্ষা উপকরণ, হাইজিন কিট, খেলনা এবং মেডিকেল সরঞ্জাম রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ