মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফের ৫ বছরের জন্য পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব।।

পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পাকিস্তানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে ফের ৫ বছরের জন্য এ শিক্ষাবোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া উলুুমিল ইসলামিয়ার চ্যান্সেলর মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান এর মিটিংয়ে আগামী পাঁচ বছরের জন্য মহাপরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

মিটিংয়ে উপস্থিত ছিলেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নতুন পুরাতন কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মাদারিসে কওমিয়ার মুহতামিম ও ইসলামিক দলসমূহের নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও দেশের হাল ধরতে হবে। কওমি মাদরাসাকে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। খতমে নবুওয়াতকে শক্তিশালী করতে হবে। দীনি ইলমকে জিন্দা রাখতে আমাদের সব ধরনের কাজ হাতে নিতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে।

হানাফি মাজহাবের স্কলার মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দের বোর্ডটির সভাপতি। কারী মুহাম্মদ হানিফ জালান্ধারি সাধারণ সম্পাদক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান কার্যালয় মুলতানে অবস্থিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ