মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সৌদিতে ১০ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় সেদেশের ৪১৩টি প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে মদিনার বাদশাহ ফাহাদ কুরআনিক প্রিন্টিং হাউসের সহযোগিতায় দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ৪১৩টি প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের মধ্যে বিশ্বের প্রচলিত ১০টি ভাষায় অনুদিত বিভিন্ন সাইজের পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী এবং কিং ফাহাদ কুরআন প্রিন্টিং হাউজের প্রধান আবদুল লতিফ আলে শাইখ সেদেশের প্রচার ও গাইডেন্স অ্যাসোসিয়েশনের প্রতি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্সের বিশেষ দৃষ্টি স্থাপনের কারণে প্রশংসা করেছেন।

তিনি বলেন এসকল অ্যাসোসিয়েশনের প্রতি অবিচ্ছিন্ন সমর্থন ফলে তারা পবিত্র কিতাব এবং সুন্নতের উপর ভিত্তি করে সংযম ও সংযোজন প্রচার এবং সম্প্রদায়ের সেবা করার কাজে এই মন্ত্রণালয়ের মিশন এবং সাধারণ লক্ষ্যসমূহ সফল করতে সহায়তা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ