মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

এস-৪০০ নিয়ে তুরস্ক নতুন কোনো পদক্ষেপ নেবে না: বাইডেনকে সাফ জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, এর মধ্যে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়টি অন্যতম। তবে এ দ্বন্দ্ব মেটাতে তুরস্ক নতুন কোনো পদক্ষেপ নেবে না বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৃহস্পতিবার এরদোগান এ কথা বলেন।  খবর মিডল ইস্ট আইয়ের।

এরদোগন বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বন্দ্ব তা সমাধানে তুরস্ক নতুন কোনো পদক্ষেপ নেবে না।

এস-৪০০ ইস্যুতে এর আগে গত বছর যুক্তরাষ্ট্র তুরস্কের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া রাশিয়া গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে পারে- এমন আশঙ্কা থেকে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তুরস্ককে এফ-৩৫ প্রকল্প থেকে বের করে দেয়।

এরদোগান বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাকে (বাইডেন) বলেছি, আমাদের কাছ থেকে ভিন্ন কোনো পদক্ষেপ আশা করবেন না।’ ‘আমরা এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়েছি’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনতে চেয়েছিলাম; কিন্তু আপনারা আমাদের তা সরবরাহ করেননি।

এদিকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা যেন সচল না করা হয় এ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র— এমন অভিযোগ করা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে।

বিষয়টি নিয়ে মিডল ইস্ট আইকে এক কর্মকর্তা বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এস-৪০০ এর সঙ্গে তুরস্কের স্বার্বভৌমত্ব জড়িত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ