মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাজেট নিয়ে অসন্তোষ, বেলুচিস্তানে সড়ক অবরোধ করে বিরোধী দলগুলোর বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রস্তাবিত বাজেটের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে প্রাদেশিক বাজেটের অংশ না রাখায় বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, চাগি, ওয়াশিক, খরণ ও নশকিসহ বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরের মহাসড়ক বন্ধ করে অবরোধ করেছে প্রদেশটির বিরোধী দলগুলো।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে প্রদেশকে অন্তর্ভূক্ত না করাকে সরকারের অযোগ্যতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা।

বিরোধী দলের নেতারা ঘোষণা করেছেন, তাদের প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলি প্রাদেশিক বাজেটে অন্তর্ভুক্ত না করা হলে প্রাদেশিক সংসদের বাইরে অবরোধ করা হবে। বিরোধী নেতারা গত তিন দিন ধরে বেলুচিস্তানে বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের ২০২১-২২ বাজেট নিয়ে বিরোধী দলগুলোর মাঝে অসোন্তাষ তৈরি হয়েছে।গত মঙ্গলবার (১৫ জুন)  সংসদে বাজেট অধিবেশন চলাকালীন সময়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মালাইকা বুখারী নামে এক সাংসদ ও তার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বক্তব্য প্রদানকালে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসা) নেতারা তাকে ঘিরে রাখলে উত্তেজনা তৈরি হয়।

স্পিকার আসাদ কায়সার বিরোধী দলের নেতাকে ঘিরে না রেখে সদস্যদের নিজ নিজ সিটে বসার আহ্বান করেন; কিন্তু কেউ স্পিকারের কথা আমলে নেননি।

বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের বক্তব্য চলাকালীন সময়ে সরকারদলীয় সাংসদরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের শ্লোগানের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও নিজের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় বিরোধী দলের অন্যান্য নেতারা শাহবাজ শরীফকে ঘিরে রাখেন ও সরকারী সাংসদদের কর্মকাণ্ড ভিডিও করেন। পরবর্তীতে স্পিকার সংসদ অধিবেশনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ করেন।

এ সময় পিটিআই নেতা আলী আনওয়াজ আওয়ান বাজেটের কাগজপত্র পিএমএল (পাকিস্তান মুসলিম লীগ)  নেতা রুহুল আজগরের দিকে ছুড়ে মারেন। জবাবে রুহুল আজগর ও কাগজপত্র আলী আনওয়াজ আওয়ানের দিকে ছুড়ে মারলে হট্টগোল শুরু হয়।  এসময় মিনিটের জন্য সংসদ অধিবেশন স্থগিত ছিল।

পরবর্তীতে হট্টগোলের সময় সরকার ও বিরোধী দলীয় নেতারা অশালীন ভাষা ব্যবহার দায়ে অপেশাদারিত্ব ও অশালীন ভাষা ব্যবহারকারী সাংসদদের সংসদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন স্পিকার আসাদ কায়সার।

সূত্র: ডন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ